Home/International/ইদের ছুটিতে বাড়ি ফেরা পাক সেনাদের ট্রেনে ভয়াবহ জঙ্গিহামলা, বিস্ফোরণে লাইনচ্যুত জাফর এক্সপ্রেস
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

ইদের ছুটিতে বাড়ি ফেরা পাক সেনাদের ট্রেনে ভয়াবহ জঙ্গিহামলা, বিস্ফোরণে লাইনচ্যুত জাফর এক্সপ্রেস

পাকিস্তানের বালোচিস্তানে ভয়াবহ জঙ্গিহামলা। ইদের ছুটিতে পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন পাক সেনাকর্মীরা। সেই সময় জাফর এক্সপ্রেসে বিস্ফোরকবোঝাই গাড়ি ধাক্কা মারতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

May 24, 2026
5 min read
6
Share:
ইদের ছুটিতে বাড়ি ফেরা পাক সেনাদের ট্রেনে ভয়াবহ জঙ্গিহামলা, বিস্ফোরণে লাইনচ্যুত জাফর এক্সপ্রেস

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে রবিবার সকালে ভয়াবহ জঙ্গিহামলার ঘটনা ঘটল। কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে আত্মঘাতী হামলার জেরে তীব্র বিস্ফোরণে ট্রেনের অন্তত দু’টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্রেনে ইদের ছুটিতে পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন বহু পাক সেনাকর্মী।

জানা গিয়েছে, চমন ফটকের কাছে পৌঁছতেই একটি বিস্ফোরকবোঝাই গাড়ি দ্রুতগতিতে এসে ট্রেনে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। দু’টি কামরা দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকটি বগিতে আগুন ধরে যায়। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের বহু বহুতল ভবন ও অন্তত ২৫-৩০টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি সুপরিকল্পিত আত্মঘাতী জঙ্গিহামলা। হামলাকারীদের উদ্দেশ্য ছিল ব্যাপক প্রাণহানি ঘটানো। যে দু’টি কামরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকাজে নামে পুলিশ, সেনা ও দমকল বাহিনী। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত মৃত ও আহতের সঠিক সংখ্যা সরকারিভাবে জানানো হয়নি।

ঘটনাচক্রে, যে এলাকায় হামলা হয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া থাকে। ফলে কীভাবে বিস্ফোরকবোঝাই গাড়িটি নিরাপত্তা ভেদ করে ট্রেনের কাছে পৌঁছল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পাক প্রশাসন।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10