Home/Entertainment/বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় — আনন্দপুর থানায় অভিযোগ স্ত্রীর
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় — আনন্দপুর থানায় অভিযোগ স্ত্রীর

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই টলিপাড়ায় নতুন উদ্বেগের খবর। বৃহস্পতিবার দুপুরের পর থেকে নিখোঁজ হয়ে গেছেন পরিচালক উৎসব মুখোপাধ্যায়। তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুপুর ২টো ২২ মিনিটে শেষবার কথা হয়েছিল তাঁদের। তারপর থেকে উৎসবের ফোন বন্ধ। দুপুর গড়িয়ে রাত হয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি পরিচালকের।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

Apr 3, 2026
•5 min read•
18
Share:
বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় — আনন্দপুর থানায় অভিযোগ স্ত্রীর

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিমতার একটি ব্যাঙ্কে কাজে গিয়েছিলেন উৎসব। মৌপিয়া জানিয়েছেন, ব্যাঙ্কের কাজের জন্য ওটিপি আসবে বলে উৎসবের মূল ফোনটি ছিল স্ত্রীর কাছে। পরিচালক অন্য একটি ফোন নিয়ে গিয়েছিলেন। তিনি আরও জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে সাইবার ক্রাইম সংক্রান্ত একটি সমস্যায় জড়িয়ে পড়েছিলেন উৎসব, যা নিয়ে তিনি চিন্তায় ছিলেন। বিয়ের পর মৌপিয়া আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশকেও বিষয়টি জানান।

ইতিমধ্যে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মৌপিয়া। ফোন নম্বর ট্র্যাক করে জানা গেছে, উৎসবের ফোনটি শেষবার উল্টোডাঙা স্টেশনের কাছাকাছি সক্রিয় ছিল, তারপরই বন্ধ হয়ে যায়। স্ত্রীর ধারণা, যানজট এড়াতে সম্ভবত ট্রেনে করে ফিরছিলেন পরিচালক। পুলিশ জানিয়েছে, শুক্রবারের মধ্যে উৎসবের খোঁজ না মিললে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10