Home/Entertainment/৩৫ বছর বয়সে প্রয়াত ‘গেম অফ থ্রোনস’ অভিনেতা মাইকেল প্যাট্রিক, বিরল মোটর নিউরন রোগে মৃত্যু
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

৩৫ বছর বয়সে প্রয়াত ‘গেম অফ থ্রোনস’ অভিনেতা মাইকেল প্যাট্রিক, বিরল মোটর নিউরন রোগে মৃত্যু

মাত্র ৩৫ বছর বয়সে প্রয়াত Michael Patrick। বিরল স্নায়ুর রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে হারিয়েছিলেন হাঁটা ও কথা বলার ক্ষমতা।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

Apr 13, 2026
•5 min read•
46
Share:
৩৫ বছর বয়সে প্রয়াত ‘গেম অফ থ্রোনস’ অভিনেতা মাইকেল প্যাট্রিক, বিরল মোটর নিউরন রোগে মৃত্যু

জনপ্রিয় সিরিজ Game of Thrones-এর অভিনেতা মাইকেল প্যাট্রিকের মৃত্যু ঘিরে শোকের ছায়া বিনোদন জগতে। জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন বিরল স্নায়ুর রোগ Motor Neuron Disease-এ।

এই রোগে আক্রান্ত হলে মস্তিষ্ক ও মেরুদণ্ডের স্নায়ুকোষ ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে। ফলে শরীরের পেশিগুলিতে সঠিক সংকেত পৌঁছায় না। এর প্রভাবে প্রথমে দুর্বলতা, পরে হাঁটাচলা এবং কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেন রোগী। মাইকেলের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল—ক্রমশ হুইলচেয়ারে বন্দি হয়ে পড়েন তিনি।

বিশেষজ্ঞদের মতে, মোটর নিউরন রোগের সঙ্গে Amyotrophic Lateral Sclerosis (এএলএস)-এর মিল রয়েছে। রোগটির সঠিক কারণ এখনও পুরোপুরি জানা যায়নি, তবে জিনগত কারণ একটি বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হয়। এই রোগের এখনও কার্যকর কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

চিকিৎসকদের মতে, এই রোগে আক্রান্ত হলে পেশির ক্ষয়, হাড় দুর্বল হয়ে যাওয়া এবং স্বরযন্ত্রের কার্যক্ষমতা নষ্ট হওয়ার মতো সমস্যা দেখা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে রোগীর শরীর সম্পূর্ণ পক্ষাঘাতে আক্রান্ত হতে পারে।

মাইকেল প্যাট্রিকের অকাল মৃত্যু আবারও এই বিরল রোগের ভয়াবহতা সামনে এনে দিল।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10