Home/International/৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত! বাণিজ্যচুক্তি জটের মধ্যেই বড় দাবি রুবিয়োর
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত! বাণিজ্যচুক্তি জটের মধ্যেই বড় দাবি রুবিয়োর

ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তার মধ্যেই বড় দাবি করলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। তাঁর কথায়, আগামী পাঁচ বছরে ৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

May 24, 2026
5 min read
43
Share:
৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত! বাণিজ্যচুক্তি জটের মধ্যেই বড় দাবি রুবিয়োর

ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে বড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। ভারত সফরে এসে তিনি জানান, আগামী পাঁচ বছরে প্রায় ৫০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের মার্কিন পণ্য কিনবে ভারত। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮ লক্ষ কোটি টাকা।

রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে রুবিয়ো লেখেন, “নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এবং মার্কিন কূটনীতিকদের অসাধারণ কাজের ফলেই ভারত জ্বালানি, প্রযুক্তি এবং কৃষিখাতে বিপুল পরিমাণ মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে।”

ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও পুরোপুরি চূড়ান্ত না হলেও, দুই দেশের মধ্যে কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার চেষ্টা চলছে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে জ্বালানি নিরাপত্তা এবং সরবরাহ শৃঙ্খলকে গুরুত্ব দিচ্ছে দুই দেশই।

চার দিনের ভারত সফরে শনিবার প্রথমে কলকাতায় আসেন রুবিয়ো। সেখান থেকে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় এক ঘণ্টার বৈঠকে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা, প্রযুক্তি বিনিয়োগ এবং বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর রুবিয়ো জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং জ্বালানি খাতে দুই দেশের অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত কথা হয়েছে। একইসঙ্গে হরমুজ় প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীও জানিয়েছেন, ভারত ও আমেরিকার কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে দুই পক্ষই ইতিবাচক। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে মোদীকে হোয়াইট হাউসে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন রুবিয়ো।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10