
দিল্লিতে দীপাবলির আগেই ভয়াবহ বায়ুদূষণ, AQI ৩৮৯! GRAP-৩ জারি করেও স্বস্তি নেই
দীপাবলির আগে ফের দূষণের চেনা ছবিতে ঢেকে যাচ্ছে দিল্লি ও সংলগ্ন এলাকা। নির্মাণকাজে বিধিনিষেধ, পুরনো যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা এবং সরকারি-বেসরকারি কর্মীদের একাংশের বাড়ি থেকে কাজের নির্দেশ—একাধিক পদক্ষেপ সত্ত্বেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে প্রতিবেদনে দাবি। শুক্রবার দিল্লির বায়ুর গুণমান সূচক বা AQI পৌঁছেছে ৩৮৯-এ, যা ‘খুব খারাপ’ শ্রেণির মধ্যে পড়ে। এই পরিস্থিতিতে দূষণ নিয়ন্ত্রণে আরও কড়া ব্যবস্থা কার্যকর করেছে প্রশাসন। সামনে দীপাবলি, ফলে আতসবাজি ব্যবহারের প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে।


