
ডিজেলের লিটারপ্রতি ৪৩ টাকার বোঝা নিচ্ছে কেন্দ্র, দাবি মোদির! মাসে ১৪ হাজার কোটি ক্ষতির হিসাব
মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতও কঠিন পরিস্থিতির মুখে পড়েছিল বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির পুরো প্রভাব দেশের গ্রাহকদের উপর চাপানো হয়নি। ডিজেলের ক্ষেত্রে লিটারপ্রতি সম্ভাব্য ৫০ টাকা মূল্যবৃদ্ধির মধ্যে মাত্র ৭ টাকা বাড়ানো হয়েছে। বাকি ৪৩ টাকার বোঝা কেন্দ্র নিজেই বহন করছে বলে দাবি প্রধানমন্ত্রীর। এই সিদ্ধান্তের কারণে সরকারের মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।







