
পাটনার সভায় মোদির বাবাকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্য, ‘শালীনতার সীমা পেরিয়েছেন’, তোপ বিজেপির
বিহারের পাটনায় এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করতে গিয়ে তাঁর বাবার প্রসঙ্গ টেনে মন্তব্য করে বিতর্কে জড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার বিহারের প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংহের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির অভিযোগ, বিরোধী দলের শীর্ষ নেতার মুখে এমন ভাষা অনভিপ্রেত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক বিজেপি নেতা খাড়গের সমালোচনা করেছেন। একই সভায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগও সামনে এসেছে।







