ট্রাম্প জানিয়েছেন, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তাঁর কথায়, ইরান হরমুজ় প্রণালী খুলতে রাজি হয়েছে এবং আমেরিকাও আপাতত হামলা বন্ধ রাখবে। এই সিদ্ধান্তকে তিনি ‘দু’তরফের যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করেছেন।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা Mojtaba Khamenei-র নেতৃত্বে তেহরান এই পরিস্থিতিকে নিজেদের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে। তাদের দাবি, যুদ্ধের একাধিক লক্ষ্য পূরণ হয়েছে এবং আমেরিকাকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করা হয়েছে।
জানা গিয়েছে, Pakistan-এর মধ্যস্থতায় আমেরিকার কাছে এই ১০ দফা প্রস্তাব পাঠানো হয়েছে। ট্রাম্পও স্বীকার করেছেন, এই প্রস্তাবগুলির বেশ কিছু দিক নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।
ইরানের ১০ দফা শর্ত
হরমুজ় প্রণালী খুললেও তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে
ইরান ও তাদের মিত্র গোষ্ঠীর উপর সমস্ত হামলা বন্ধ করতে হবে
উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সেনাঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করতে হবে
সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে গৃহীত প্রস্তাবগুলি বাতিল করতে হবে
ভবিষ্যতে ইরানের উপর কোনও সামরিক হামলা না করার নিশ্চয়তা দিতে হবে
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচিতে হস্তক্ষেপ করা যাবে না
আন্তর্জাতিক পরমাণু সংস্থার বোর্ডের ইরান-বিরোধী প্রস্তাবগুলি খারিজ করতে হবে
ইরানের উপর আরোপিত প্রাথমিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে
দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক নিষেধাজ্ঞাও প্রত্যাহার করতে হবে



