Home/War/টোমাহক সংকটে কাঁপছে পেন্টাগন — মাত্র চার সপ্তাহে খরচ ৮৫০টি মিসাইল
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

টোমাহক সংকটে কাঁপছে পেন্টাগন — মাত্র চার সপ্তাহে খরচ ৮৫০টি মিসাইল

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর টোমাহক ক্ষেপণাস্ত্রের মজুত উদ্বেগজনকভাবে কমে আসছে। মাত্র চার সপ্তাহের লড়াইয়ে ৮৫০টিরও বেশি টোমাহক মিসাইল ব্যবহার করে ফেলেছে পেন্টাগন। যুদ্ধ শুরুর আগে মার্কিন অস্ত্রভান্ডারে মোট প্রায় ৩ হাজার ১০০টি টোমাহক ছিল বলে জানা গেছে। সেখান থেকে এত দ্রুত গতিতে মিসাইল খরচ হওয়ায় গভীর চিন্তায় পড়েছে প্রতিরক্ষা দপ্তর। বিশেষত উদ্বেগের কারণ হলো, একটি টোমাহক মিসাইল তৈরি করতে প্রায় দুই বছর সময় লাগে এবং প্রতিটির নির্মাণ খরচ প্রায় ৩৬ লক্ষ ডলার।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

Mar 29, 2026
5 min read
71
Share:
টোমাহক সংকটে কাঁপছে পেন্টাগন — মাত্র চার সপ্তাহে খরচ ৮৫০টি মিসাইল

পরিস্থিতি আরও জটিল করে তুলেছে উৎপাদনের ধীরগতি। গত বছরের বাজেটে মাত্র ৫৭টি নতুন টোমাহক তৈরির অনুমোদন ছিল। সেই তুলনায় যুদ্ধক্ষেত্রে ব্যবহারের হার অনেক বেশি। এই হারে মিসাইল খরচ হতে থাকলে খুব শীঘ্রই পশ্চিম এশিয়ায় মার্কিন মজুত শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই সংকট সামলাতে বিশ্বের অন্যান্য অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীর কাছ থেকে মিসাইল এনে ঘাটতি পূরণের কথা ভাবছে প্রশাসন। পাশাপাশি উৎপাদন দ্রুত বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

তবে প্রকাশ্যে কোনো সংকটের কথা মানতে নারাজ মার্কিন সরকার। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল দাবি করেছেন, যেকোনো সময় যেকোনো অভিযান পরিচালনার জন্য পর্যাপ্ত অস্ত্র রয়েছে মার্কিন সেনার কাছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও একই সুরে কথা বলেছেন। তবে ভেতরের সূত্রগুলো বলছে ভিন্ন কথা এবং মিসাইল মজুতের প্রশ্নে পেন্টাগনের ভেতরে উদ্বেগ বাড়ছে বলেই জানা যাচ্ছে।

এই সামরিক সংকটের মাঝে সাইবার ক্ষেত্রেও নতুন বিপদের মুখে পড়েছে আমেরিকা। ইরান-ঘনিষ্ঠ বলে দাবি করা 'হান্ডালা হ্যাক টিম' জানিয়েছে, তারা এফবিআই প্রধান ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট হ্যাক করেছে এবং তাঁর বেশ কিছু ছবি ইন্টারনেটে প্রকাশ করে দিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই তথ্য সম্পূর্ণ যাচাই করা সম্ভব হয়নি। যদিও মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা ইমেল হ্যাকের ঘটনা নিশ্চিত করেছেন, এফবিআই এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10