Home/International/লস অ্যাঞ্জেলসে গ্রেপ্তার ইরানি মহিলা, চরবৃত্তি ও অস্ত্র পাচারের অভিযোগ
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

লস অ্যাঞ্জেলসে গ্রেপ্তার ইরানি মহিলা, চরবৃত্তি ও অস্ত্র পাচারের অভিযোগ

আমেরিকায় বসে ইরানের হয়ে চরবৃত্তি এবং অস্ত্র পাচারের অভিযোগে লস অ্যাঞ্জেলস বিমানবন্দর থেকে এক ইরানি বংশোদ্ভূত মহিলাকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দারা। ধৃতের নাম শামিম মাফি।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

Apr 20, 2026
5 min read
38
Share:
লস অ্যাঞ্জেলসে গ্রেপ্তার ইরানি মহিলা, চরবৃত্তি ও অস্ত্র পাচারের অভিযোগ

মার্কিন তদন্তকারী সংস্থার দাবি, ৪৪ বছর বয়সি শামিম মাফি দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছিলেন এবং তিনি একজন বৈধ গ্রিন কার্ডধারী। গত শনিবার লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দর (LAX) থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারীদের অভিযোগ, শামিম ইরানের হয়ে আন্তর্জাতিক অস্ত্র চক্রের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে ইরানে তৈরি ড্রোন, বোমা, বোমার ফিউজ এবং বিপুল পরিমাণ গোলাবারুদ সুদানে পাঠানোর অভিযোগ উঠেছে। একটি চুক্তির পরিমাণ প্রায় ৭০ মিলিয়ন ডলার বলেও জানা গিয়েছে।

মার্কিন প্রসিকিউটরদের দাবি, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। তদন্তে আরও জানা গিয়েছে, তিনি ‘অ্যাটলাস ইন্টারন্যাশনাল বিজনেস’ নামে একটি সংস্থার আড়ালে এই কারবার চালাতেন।

ধৃত মহিলাকে সোমবার ফেডারেল আদালতে তোলা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10