Home/War/ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে ট্রাম্পের দাবি খারিজ ইরানের, তেহরানের স্পষ্ট বার্তা— কোনও আলোচনাই হয়নি
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে ট্রাম্পের দাবি খারিজ ইরানের, তেহরানের স্পষ্ট বার্তা— কোনও আলোচনাই হয়নি

সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি খারিজ করল ইরান। তেহরানের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এমন কোনও আলোচনা হয়নি এবং চলমান শান্তি আলোচনায় এই বিষয়টি নিয়ে কোনও চূড়ান্ত সমঝোতাও হয়নি।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

Apr 17, 2026
5 min read
3
Share:
ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে ট্রাম্পের দাবি খারিজ ইরানের, তেহরানের স্পষ্ট বার্তা— কোনও আলোচনাই হয়নি

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা সম্পূর্ণ অস্বীকার করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহম্মদ বাকের কালিবাফের ঘনিষ্ঠ সূত্রের দাবি, “কোনও ধরনের পারমাণবিক উপাদান আমেরিকার হাতে দেওয়া হবে— এ ধরনের কোনও আলোচনাই হয়নি।”

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও ট্রাম্পের এই মন্তব্যকে কটাক্ষ করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট “অলীক স্বপ্ন” দেখছেন।

প্রসঙ্গত, দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প ইরানের সঙ্গে একটি নতুন পরমাণু চুক্তি করতে আগ্রহী। তাঁর প্রধান শর্তগুলির মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে স্বচ্ছতা।

সম্প্রতি ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি বৈঠক হলেও কোনও বড় অগ্রগতি হয়নি বলে সূত্রের খবর। তবে দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি চলছে।

এর মধ্যেই ট্রাম্প দাবি করেন, ইরান তাঁর প্রায় সব শর্ত মেনে নিতে রাজি হয়েছে এবং “পারমাণবিক ধুলো” অর্থাৎ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ফেরত দিতে সম্মত হয়েছে। কিন্তু ইরান সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে।

তেহরানের অবস্থান স্পষ্ট— তারা নিজেদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে রাজি নয়। ইরানের দাবি, এই কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যেমন বিদ্যুৎ উৎপাদন এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য চালানো হচ্ছে।

অন্যদিকে, আমেরিকার আশঙ্কা ইরান এই সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করতে পারে। ফলে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা চললেও অবিশ্বাস এবং পাল্টা দাবির রাজনীতি এখনও জারি রয়েছে।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10