Home/War/Iran ছাড়তে নির্দেশ India সরকারের, যুদ্ধবিরতির পরেও সতর্কবার্তা কেন্দ্রের
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

Iran ছাড়তে নির্দেশ India সরকারের, যুদ্ধবিরতির পরেও সতর্কবার্তা কেন্দ্রের

Iran ও America-র মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই প্রেক্ষাপটে Iran-এ থাকা ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিল Government of India।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

Apr 8, 2026
5 min read
31
Share:
Iran ছাড়তে নির্দেশ India সরকারের, যুদ্ধবিরতির পরেও সতর্কবার্তা কেন্দ্রের

ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে যুদ্ধবিরতির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। Pakistan-এর মধ্যস্থতায় দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে বলে খবর। চুক্তি অনুযায়ী, আগামী দুই সপ্তাহ America Iran-এ কোনও সামরিক অভিযান চালাবে না। অন্যদিকে, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দিতে পারে Iran।

তবে যুদ্ধ থামলেও উত্তেজনা পুরোপুরি কমেনি বলেই মনে করছে কূটনৈতিক মহল। যে কোনও সময় পরিস্থিতি বদলাতে পারে—এই আশঙ্কায় বুধবার Embassy of India, Tehran-এর পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়।

সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, Iran-এ অবস্থানরত সব ভারতীয় নাগরিককে যত দ্রুত সম্ভব দেশ ছাড়তে হবে। কীভাবে এবং কোন পথে Iran ত্যাগ করবেন, সে বিষয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের অনুমতি ছাড়া কোনও আন্তর্জাতিক সীমান্তের দিকে এগোতে নিষেধ করা হয়েছে।

এছাড়াও, জরুরি পরিস্থিতির জন্য দূতাবাসের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। কোনও সমস্যায় পড়লে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে নাগরিকদের।

সেগুলি হল – +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯।

সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১০ এপ্রিল Islamabad-এ বৈঠকে বসতে পারে দুই দেশ। তবে তার আগে পর্যন্ত পরিস্থিতি যে পুরোপুরি নিরাপদ নয়, সেই বার্তাই দিতে চাইছে India সরকার।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10