মার্কিন যুক্তরাষ্ট্রে চাঞ্চল্যকর ঘটনা। White House-এর একটি নৈশভোজ অনুষ্ঠানে আচমকাই গুলি চালায় এক বন্দুকবাজ। সেই সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump।
ঘটনাটি ঘটে ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত বার্ষিক নৈশভোজে। সূত্রের খবর, প্রায় ২৬০০ অতিথি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে— যার মধ্যে ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই ৫ থেকে ৮ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই টেবিলের নীচে লুকোনোর চেষ্টা করেন, কেউ আবার দৌড়ে নিরাপদ জায়গায় চলে যান।
তৎপরতা দেখায় United States Secret Service। দ্রুত Donald Trump এবং তাঁর স্ত্রী Melania Trump-কে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। উপস্থিত অন্যান্য অতিথিদেরও সুরক্ষিত ভাবে বের করে দেওয়া হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় কেউ গুরুতর জখম হননি। পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প নিজেই জানিয়েছেন, তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এত কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে বন্দুকবাজ নৈশভোজে ঢুকে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
ট্রাম্প তাঁর বার্তায় United States Secret Service-এর প্রশংসা করে জানিয়েছেন, দ্রুত পদক্ষেপের ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এই ঘটনার জেরে নির্ধারিত অনুষ্ঠান মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় এই আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।



