Home/War/Ceasefire শর্তে ধোঁয়াশা, US-Iran-Israel-এর ভিন্ন দাবিতে বাড়ছে অনিশ্চয়তা
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

Ceasefire শর্তে ধোঁয়াশা, US-Iran-Israel-এর ভিন্ন দাবিতে বাড়ছে অনিশ্চয়তা

সংঘর্ষবিরতির ঘোষণা হলেও পশ্চিম এশিয়ায় অনিশ্চয়তা কাটছে না। Iran ও United States যুদ্ধবিরতিতে সম্মত হলেও, শর্ত নিয়ে সামনে এসেছে একাধিক ভিন্ন বয়ান। এর সঙ্গে জড়িয়েছে Israel-ও।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

Apr 10, 2026
5 min read
14
Share:
Ceasefire শর্তে ধোঁয়াশা, US-Iran-Israel-এর ভিন্ন দাবিতে বাড়ছে অনিশ্চয়তা

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump দাবি করেছেন, Hormuz প্রণালী খুলে দেওয়া এবং ইউরেনিয়াম হস্তান্তরের শর্তে এই যুদ্ধবিরতি হয়েছে।

তবে Iran-এর বক্তব্য সম্পূর্ণ আলাদা। Tehran জানিয়েছে, Strait of Hormuz-এর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে এবং সেখানে টোল বসানোর অধিকারও তারা ছাড়বে না। পাশাপাশি, ইউরেনিয়াম গবেষণাও চালিয়ে যাবে বলে স্পষ্ট করেছে Iran।

এই দ্বন্দ্বের মাঝেই Israel-এর প্রধানমন্ত্রী Benjamin Netanyahu জানিয়েছেন, Lebanon-এর সঙ্গে দ্রুত শান্তি আলোচনায় বসতে প্রস্তুত তারা। লক্ষ্য—Hezbollah-কে নিরস্ত্র করা এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা।

অন্যদিকে, United States জানিয়েছে, চুক্তির সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তারা সামরিক চাপ বজায় রাখবে। Iran-কে ঘিরে মার্কিন নৌবাহিনী ও সেনা মোতায়েন থাকবে বলেও ইঙ্গিত দিয়েছেন Trump।

এদিকে রিপোর্টে দাবি, Islamic Revolutionary Guard Corps (IRGC) Hormuz প্রণালী জুড়ে সি-মাইন বসিয়েছে এবং একাধিক জায়গাকে ‘ডেঞ্জার জোন’ হিসেবে চিহ্নিত করেছে। যদিও যুদ্ধবিরতির পর সেগুলি নিষ্ক্রিয় করা হয়েছে কি না, তা নিয়ে এখনও স্পষ্টতা নেই।

সব মিলিয়ে, যুদ্ধবিরতির ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ভিন্ন বয়ান ও অবিশ্বাসের কারণে পরিস্থিতি আবার জটিল হয়ে উঠছে।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10