Kolkata

news of kolkata

বারুইপুর এনকাউন্টার ঘিরে রাজনৈতিক তরজা, ‘অপরাধীর জায়গা জেল বা আকাশে’ মন্তব্য শমীকের
Kolkata

বারুইপুর এনকাউন্টার ঘিরে রাজনৈতিক তরজা, ‘অপরাধীর জায়গা জেল বা আকাশে’ মন্তব্য শমীকের

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যুর পর রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এনকাউন্টারকে সমর্থন জানিয়ে কড়া বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, অপরাধীদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না। একইসঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও পুলিশের পদক্ষেপের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে মানবাধিকার, আইন এবং বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুন মামলায় পুলিশের গুলিতে মৃত্যু প্রধান অভিযুক্তের, তদন্তে ধৃত আরও এক
Kolkata

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুন মামলায় পুলিশের গুলিতে মৃত্যু প্রধান অভিযুক্তের, তদন্তে ধৃত আরও এক

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের তদন্তে নাটকীয় মোড়। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশের দাবি, ঘটনাস্থলে নিয়ে যাওয়ার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করে এবং এক পুলিশকর্মীর অস্ত্র ছিনিয়ে গুলি চালানোর চেষ্টা করলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। একই সঙ্গে তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল চার।

তৃণমূলের তহবিল থেকে ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের দাবি ইডির, তদন্তে উঠে এল বিমান ও হেলিকপ্টার কেনার তথ্য
Kolkata

তৃণমূলের তহবিল থেকে ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের দাবি ইডির, তদন্তে উঠে এল বিমান ও হেলিকপ্টার কেনার তথ্য

তৃণমূল কংগ্রেসের আর্থিক লেনদেন ঘিরে তদন্তে নতুন মোড়ের দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার সূত্রের দাবি, দলীয় তহবিল থেকে প্রায় ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। অভিযোগ, এই অর্থ একটি বেসরকারি বিমান পরিষেবা সংস্থা এবং তার সহযোগী প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে গিয়েছে। সেই অর্থ ব্যবহার করেই একটি বিমান ও একটি হেলিকপ্টার কেনা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে বলে দাবি ইডির। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

আরও অ্যাকাউন্ট ফ্রিজের অভিযোগ, অন্তত একটি অ্যাকাউন্ট চালুর আর্জি কালীঘাট তৃণমূলের; হলফনামা জমা হাই কোর্টে
Kolkata

আরও অ্যাকাউন্ট ফ্রিজের অভিযোগ, অন্তত একটি অ্যাকাউন্ট চালুর আর্জি কালীঘাট তৃণমূলের; হলফনামা জমা হাই কোর্টে

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত আইনি লড়াইয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। দলের দাবি, প্রথমে তিনটি অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করা হলেও পরে আরও কয়েকটি অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। সেই পরিস্থিতিতে অন্তত একটি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে আদালতে হলফনামা জমা দিয়েছে তারা। একই সঙ্গে মামলার স্বচ্ছ নিষ্পত্তির স্বার্থে বিশেষ অফিসার নিয়োগের প্রস্তাব নিয়েও সব পক্ষের মতামত জানতে চেয়েছে আদালত।

তারাতলা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রাজ্য, ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা, চাকরি ও বিনামূল্যে চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর
Kolkata

তারাতলা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রাজ্য, ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা, চাকরি ও বিনামূল্যে চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসে প্রাণহানির ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিল রাজ্য সরকার। নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আহতদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, মৃতদের পরিবারের যোগ্য সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

বারুইপুর কাণ্ডে তদন্তে জোর, আরও তিনজন আটক! রাতভর জেরা পুলিশের, খতিয়ে দেখা হচ্ছে অপহরণের তত্ত্ব
Kolkata

বারুইপুর কাণ্ডে তদন্তে জোর, আরও তিনজন আটক! রাতভর জেরা পুলিশের, খতিয়ে দেখা হচ্ছে অপহরণের তত্ত্ব

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তে আরও গতি আনল পুলিশ। আগেই দু’জনকে গ্রেপ্তার করার পর এবার আরও তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগ, তাঁরা অভিযুক্তদের আশ্রয় দিয়েছিলেন। রাতভর পুলিশের ম্যারাথন জেরায় উঠে এসেছে অপহরণ করে মুক্তিপণ আদায়ের একটি দাবি। তবে সেই বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়ায় তদন্তকারীরা সব দিক খতিয়ে দেখছেন। সোমবার ধৃতদের আদালতে তোলা হবে।

বারুইপুর কাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস মমতার, বাড়ির সামনে নিরাপত্তা মোতায়েন নিয়ে প্রশ্ন
Kolkata

বারুইপুর কাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস মমতার, বাড়ির সামনে নিরাপত্তা মোতায়েন নিয়ে প্রশ্ন

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র হল। নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলে পাশে থাকার আশ্বাস দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নিজের বাড়ির সামনে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিকে পুলিশ ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে তদন্তে নেমেছে এবং দু'জনকে গ্রেপ্তার করেছে।

রাজ্যসভার তিন শূন্য আসনে ভোট ২৪ জুলাই, তৃণমূল ছাড়ার পর উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Kolkata

রাজ্যসভার তিন শূন্য আসনে ভোট ২৪ জুলাই, তৃণমূল ছাড়ার পর উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার পর তিন সাংসদের পদত্যাগে তৈরি হওয়া শূন্যস্থান পূরণে আগামী ২৪ জুলাই ভোট হবে। মনোনয়ন জমা থেকে গণনা— গোটা নির্বাচনী প্রক্রিয়ার পূর্ণ সূচিও প্রকাশ করেছে কমিশন। ফলে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে, এই তিনটি আসনে কোন দল কাদের প্রার্থী করে এবং বিধানসভার অঙ্ক কীভাবে প্রভাব ফেলবে সেই প্রশ্নে।

ঐতিহ্যের রথযাত্রায় রাজ্যের বড় ঘোষণা, শতবর্ষ পুরনো কমিটিগুলিকে ৫ লক্ষ টাকার অনুদান দেবে নবান্ন
Kolkata

ঐতিহ্যের রথযাত্রায় রাজ্যের বড় ঘোষণা, শতবর্ষ পুরনো কমিটিগুলিকে ৫ লক্ষ টাকার অনুদান দেবে নবান্ন

রথযাত্রার উৎসবকে আরও জাঁকজমকপূর্ণ ও সংগঠিত করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে, রাজ্যের ১০০ থেকে ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান। ইতিমধ্যেই এই কমিটিগুলিকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। উৎসবের সময় ভিড় নিয়ন্ত্রণ, পরিষেবা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10