Home/International/এইচ-১বি ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনকে ধাক্কা, প্রস্তাব খারিজ মার্কিন আদালতের
Advertisement
#16
Advertisement
#17
Advertisement
#18
Advertisement
#19
Advertisement
#20

এইচ-১বি ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনকে ধাক্কা, প্রস্তাব খারিজ মার্কিন আদালতের

এইচ-১বি কর্মী ভিসার আবেদন ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব খারিজ করে দিল মার্কিন ফেডারেল আদালত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে কংগ্রেসের অনুমোদন না থাকায় তা আইনসম্মত নয় বলে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল। আদালতের রায়ের পর হোয়াইট হাউস জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবে।

Joyjit Sengupta

Joyjit Sengupta

Author from Orange Prime News

Jul 26, 2026
5 min read
20
Share:
এইচ-১বি ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনকে ধাক্কা, প্রস্তাব খারিজ মার্কিন আদালতের

বিদেশি দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসার আবেদন ফি এক লক্ষ মার্কিন ডলারে উন্নীত করার প্রস্তাব মার্কিন আদালতে টিকল না। শুক্রবার ফেডারেল আদালত জানিয়ে দেয়, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর করা যাবে না।

এর আগে চলতি বছরের ৮ জুন বোস্টনের ইউএস কোর্ট অব অ্যাপিলসও একই ধরনের একটি মামলায় ভিসা ফি বৃদ্ধির সিদ্ধান্তকে বাতিল করেছিল। আদালতের পর্যবেক্ষণ ছিল, কংগ্রেসের অনুমোদন ছাড়া এত বড় আর্থিক পরিবর্তন আনা আইনি প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এই মামলায় ক্যালিফোর্নিয়া-সহ মোট ২০টি অঙ্গরাজ্য আদালতের দ্বারস্থ হয়েছিল। ডেমোক্র্যাট সমর্থিত একাধিক অ্যাটর্নি জেনারেলের দাবি ছিল, প্রশাসন আইনসভার অনুমোদন ছাড়াই নতুন ফি কাঠামো কার্যকর করার চেষ্টা করেছে, যা সংবিধানসম্মত নয়। তিন বিচারপতির বেঞ্চ সেই যুক্তির সঙ্গেই একমত হয়।

মামলাকারীদের বক্তব্য, এইচ-১বি ভিসার আবেদন ফি বিপুল পরিমাণে বাড়ানো হলে শিক্ষা, গবেষণা এবং স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ খাতে বিদেশি দক্ষ কর্মী নিয়োগে বড়সড় প্রভাব পড়বে। বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল এবং চিকিৎসা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ কর্মী নিয়োগ কঠিন হয়ে যেতে পারে বলে আদালতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন নতুন এইচ-১বি ভিসা আবেদনের ক্ষেত্রে এক লক্ষ মার্কিন ডলার ফি নির্ধারণের সিদ্ধান্ত ঘোষণা করেছিল। সেই সিদ্ধান্ত ঘিরেই আইনি বিতর্কের সূত্রপাত হয়।

সাম্প্রতিক রায়ের পর হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, প্রশাসন আদালতের এই সিদ্ধান্ত মেনে নিচ্ছে না এবং পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে উচ্চ আদালতে আবেদন করা হবে।

এদিকে, আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন বহু প্রবাসী ভারতীয় এবং অভিবাসন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে যেত এবং বিভিন্ন শিল্পক্ষেত্রেও তার নেতিবাচক প্রভাব পড়তে পারত।

Advertisement
#6
Advertisement
#7
Advertisement
#8
Advertisement
#9
Advertisement
#10